আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু, আহত অর্ধশত

দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জন। একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে খাড়া পাহাড়ি গিরিপথের বাঁধে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৪৯ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে লুই ট্রাইচার্ড শহরের কাছে এন১ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাত শিশু, ১৭ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩১ জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের দ্রুত নিকটস্থ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।