আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি!

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির বিয়ের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, তার স্বামীর নাম মো. সিদ্দিক।

রবিবার (১২ অক্টোবর) রাতে সিদ্দিক নিজের ফেসবুকে দুইজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। পরে রাতেই, স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেন তনি।

এদিকে, রবিবার রাতে সিদ্দিক তার ফেসবুকে লিখেছেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।’

তনি তার পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’

তরুণ এই উদ্যোক্তা সম্প্রতি ব্যক্তিগত জীবনে সংবেদনশীল সময়ও অতিক্রম করেছেন। গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও প্রয়াত স্বামীর বয়সের ব্যবধান নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়েছিল। ফেসবুক লাইভে আসার সময় নানারকম ট্রোলিং-এর মুখোমুখি হতে হয়েছে তাকে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।