আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রান। প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর দ্বিতীয় বলে চার মেরে আশার আলো জ্বালান রিশাদ হোসেন। তবে পরের বলেই থমকে যান তিনি। 

চতুর্থ বলে ছক্কা হাঁকালেও শেষ দুই বলে কোনো রান নিতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ফলে ১১ রানের জয় তুলে নিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান।

আগে ব্যাট করে মাত্র ১৩৫ রানে থেমেছিল পাকিস্তান। বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ধস নামে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপে। তাসকিন আহমেদ একাই নেন ৩ উইকেট, রিশাদ হোসেন ও শেখ মেহেদী তুলে নেন ২টি করে।

তবুও ব্যাটিং ব্যর্থতায় আবারও হতাশ করে বাংলাদেশ। ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় টাইগাররা। পারভেজ ইমন শূন্য রানে ফিরে গেলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ১৮ রান করা সাইফ হাসান বাদে জাকের আলি অনিক, শামীম হোসেনসহ কেউই দায়িত্ব নিতে পারেননি। ৩০ রানে রিভার্স সুইপ খেলে আউট হন শামীম, তখনো জয়ের সমীকরণ নাগালে ছিল (২০ বলে ৩৯ দরকার)। তবে পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

শেষ দিকে রিশাদের লড়াই (১৬ রান) কেবল হারের ব্যবধানই কমিয়েছে। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হারিস নেন ৩টি করে উইকেট। ব্যাটিংয়ে মোহাম্মদ হারিস সর্বোচ্চ ৩১ রান করেন।

ফিল্ডিংয়েও বাংলাদেশ সুযোগ কাজে লাগাতে পারেনি। শাহীন শাহ আফ্রিদি দুইবার ও নওয়াজ একবার জীবন পেয়ে যথাক্রমে ১৯ ও ২৫ রানের ইনিংস খেলেন। এসব ছোট ছোট অবদানেই জয় পায় পাকিস্তান, আর বাংলাদেশের জন্য থেকে যায় ব্যাটিং ব্যর্থতার আক্ষেপ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।