আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১

রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) রাতে রিজার্ভ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আবাসিক হোটেলের কর্মীরা একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত নারীর মরদেহটি দেখতে পান। তাকে দরজা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনকে আটক করে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রেজিস্টারে ওই নারীর নাম লেখা রয়েছে, মুন্না সরকার। ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার ধানমন্ডি। তবে খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী থেকে আসা মো. আবদুল কাদের নামের এক ব্যক্তি জানিয়েছেন, নিহত নারী তার স্ত্রী মুন্না আক্তার। এক সন্তানের জননী ছিলেন মুন্না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।