আমানত ও ঋণের সুদের তথ্য প্রদানে যে নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ও ঋণের সুদহারের তথ্য এখন থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগাম ঋণের সুদহারসংক্রান্ত তথ্য সাতটি কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে আপলোড করতে হবে বলে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগাম ঋণের সুদহারসংক্রান্ত তথ্য বিদ্যমান সাতটি কোডের পাশাপাশি শেয়ার ব্যবসা, পাইকারি ও খুচরা ব্যবসা, খুচরা বা পাইকারি ব্যবসার জন্য ঋণ, লিজ ফাইন্যান্সিং, অন্যান্য বাণিজ্যিক ঋণ ইত্যাদি উদ্দেশ্যে বিতরণকৃত সব আগাম ঋণের পরিমাণ এবং সুদহার ট্রেড অ্যান্ড কমার্স নামক নতুন একটি কোডের (২৪৭০০) মাধ্যমে দাখিল করতে হবে। এ নির্দেশনা চলতি মাস এপ্রিল থেকে কার্যকর হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।