“আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চাইলে স্বাগত”—সজীব ওয়াজেদ জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং আইটি উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় বলেন, “দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তাহলে তাদের আমন্ত্রণ জানাই। এসেই দেখুক, পারলে করুক!”

ফেসবুক পোস্টে জয় দাবি করেন, সরকারের জনসমর্থনের ঘাটতি ও চাপে পড়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাইছে “এই অবৈধ সরকার”। তিনি লেখেন, “আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই—একটিই আমার। সেটি আমি ২০১৮ সালে কিনেছি, গত বছর নয়। আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা এককভাবে আমার নামে হয়েছে।”

তিনি আরও জানান, পুরোনো বাড়িটি বিক্রি করে তিনি বর্তমান বাড়িটি কিনেছেন এবং এটি এখন বাজার মূল্যে প্রায় ১৫ লাখ ডলার বা ১৮ কোটি টাকা বেড়েছে। “আমি সরকারিভাবে কোনো দায়িত্বে নেই, একজন আইটি উদ্যোক্তা হিসেবে বৈধ আয়েই এই সম্পত্তি অর্জন করেছি,” বলেন জয়।

সজীব ওয়াজেদ জয় দাবি করেন, এফবিআই তার বিষয়ে তদন্ত করে কোনো অবৈধতা পায়নি। “ইউনুসের সরকার যখন আমার পাসপোর্ট বাতিল করে, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পাই। কারণ যুক্তরাষ্ট্রে সত্যিকারের বিচারব্যবস্থা আছে।”

জয় আরও বলেন, “আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত রয়েছে।”

পোস্টের এক পর্যায়ে নিরাপত্তা হুমকি নিয়েও কথা বলেন জয়। তিনি অভিযোগ করেন, এই অভিযোগের পেছনের উদ্দেশ্য তাকে নিরাপত্তাহীন করতে ঠিকানা ফাঁস করা। তবে সাফ জানিয়ে দেন, “আমি ভয় পাই না। আমেরিকায় অস্ত্র রাখা বৈধ এবং আমি নিজেকে রক্ষা করতে সক্ষম। আর হ্যাঁ, আমার বাড়ির নম্বর কিন্তু ৩২ নয়।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।