আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিতর্কের কেন্দ্রে এসেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাবে কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করেন।

নেতানিয়াহু হালকা রসিকতার সুরে বলেন, আমার স্ত্রীই আসলে বক্তৃতা লেখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে। তিনি দাবি করেন, সারা নেতানিয়াহু ইসরায়েলের ‘পুনর্জাগরণে’ তার একজন অংশীদার।

সেইসঙ্গে তিনি অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাসজুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম। নেতানিয়াহু বলেন, আজ পার্থক্য হলো—আমাদের হাতে তরবারি আছে। তিনি আরও উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ ‘শেষের পথে’।

আরবদের উদ্দেশে তার অভিযোগ আরও তীব্র। নেতানিয়াহু দাবি করেন, আরবরাই নাকি ইসরায়েলের ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তিনি বলেন, প্রথম মিথ্যা হলো—ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হলো, আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল।

সূত্র: ইয়াফা নিউজ নেটওয়ার্ক

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।