‘আমি একটু কিউট, মনে হয় না স্বর্গে যেতে পারব’

গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর ইসরায়েল সফরে গিয়ে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার মনে হয় না তিনি স্বর্গে যেতে পারবেন।

১২ অক্টোবর এয়ার ফোর্স ওয়ানে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি প্রশ্ন করেন, ‘এই যুদ্ধবিরতি কি প্রেসিডেন্টকে স্বর্গে যেতে সাহায্য করবে?’ ট্রাম্পের আগের এক মন্তব্যের সূত্র ধরে প্রশ্নটি করা হয়।

জবাবে ট্রাম্প হাসতে হাসতে বলেন, ‘মানে, আমি একটু কিউট। আমার মনে হয় না এমন কিছু আছে যা আমাকে স্বর্গে নিয়ে যাবে।’ পরে তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, আমি হয়তো স্বর্গমুখী নই… আমি নিশ্চিত না যে স্বর্গে যেতে পারব। তবে আমি অনেক মানুষের জীবন অনেক সুন্দর করে তুলেছি।’

এ সময় ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিষয়েও কথা বলেন। দুর্নীতির মামলায় বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান তিনি। সোমবার (১৩ অক্টোবর) নেসেটে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘নেতানিয়াহু তার দেশের জন্য অনেক কিছু করেছেন, তাকে ক্ষমা করা উচিত।’

এরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন ট্রাম্প। একইদিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে তার এক মন্তব্যও ভাইরাল হয়।

মিশরের শারম আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ট্রাম্প বক্তৃতার সময় উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাচ্ছিলেন। কিন্তু মেলোনির প্রসঙ্গে এসে তিনি বলেন, ‘আমাদের একজন নারী আছেন, যিনি সুন্দরী।’ এরপর হেসে যোগ করেন, ‘আমি আসলে এটা যুক্তরাষ্ট্রে বলতে পারি না, কারণ এমন মন্তব্য করলে আমাদের দেশে কারও রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।’

ট্রাম্প পরে সরাসরি মেলোনির দিকে তাকিয়ে বলেন, ‘কিন্তু আমি এই সুযোগটা ছাড়তে চাই না। মেলোনি, সুন্দরী বলাতে আপনার আপত্তি নেই তো, তাই না?’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।