আমেরিকান প্রবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকান প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর। এর আগে বৃহস্পতিবার তাদের আদালতে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাওসার, আশীষ ও রিপন সোহাগ। তাদের কাছ থেকে লুটকরা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের তরিকুল ইসলামের একতলা ভবনে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। এসময় নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার এবং স্যামসাং গ্যালাক্সি-এ ১৩ মডেলের একটি মোবাইল ফোন লুট করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর স্বজন তরিকুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঝিনাইদহের মহেশপুর থানার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে কাওসার, ঢাকার দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ের একটি বস্তি এলাকা থেকে রিপন সোহাগ এবং তাদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌরসভা এলাকা থেকে আশীষ গাইনকে গ্রেপ্তার করা হয়। 

অপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।