আর্জেন্টিনায় খেলা চলাকালে দর্শকদের মধ্যে তুমুল সংঘর্ষে আহত ১৯, ম্যাচ পরিত্যক্ত

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে চরম সহিংসতার কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচটি ইন্ডিপেনডিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলে-এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছিল। 

সংঘর্ষে অন্তত ১৯ জন দর্শক আহত হন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ১৬ জনকে ছেড়ে দেওয়া হলেও একজন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

চিলির ক্লাবটি অভিযোগ করেছে যে, তাদের সমর্থকদের ওপর ইন্ডিপেনডিয়েন্তের দর্শক ও স্থানীয় পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা দাবি করে, প্রায় ১০০ চিলিয়ান সমর্থককে গ্রেপ্তার করা হলেও স্বাগতিক দলের কোনো হামলাকারীকে আটক করা হয়নি। আরও অভিযোগ করা হয় যে, ইন্ডিপেনডিয়েন্তের সমর্থকরা ড্রেসিংরুমে ঢুকে খেলোয়াড়দের ওপর হামলা এবং টিম বাস ভাঙচুরের চেষ্টা করে।

অন্যদিকে, ইন্ডিপেনডিয়েন্তে ক্লাব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সফরকারী সমর্থকরাই প্রথমে সিসিটিভি ক্যামেরা নষ্ট, টয়লেট ভাঙচুর ও আতশবাজি নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করে, যার পাল্টা প্রতিক্রিয়ায় সংঘর্ষ শুরু হয়।

সহিংসতার নিন্দা জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ পরিবেশ দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন যে, কর্তৃপক্ষ অপরাধীদের বিচারের আওতায় আনবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।