আসন্ন নির্বাচনে নেই পোস্টারিংয়ের সুযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারিং করার সুযোগ থাকছে না। তবে ডিজিটাল বোর্ড ও ব্যানার ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনাররা এ তথ্য জানান।

কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাছির উদ্দিন ইউএনওদের উদ্দেশে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না এবং নির্বাচন কমিশনও কোনো কর্মকর্তাকে চাপ প্রয়োগ করবে না।

সিইসি আরও বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনাররা ইউএনওদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা জানান, এবারের নির্বাচনে প্রচারণায় কোনো পোস্টার থাকবে না, তবে ডিজিটাল বোর্ড ও ব্যানার ব্যবহার করা যাবে।

নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ আচরণের ওপর গুরুত্ব দিয়ে তারা বলেন, এবারের নির্বাচনে মোবাইল কোর্টকে আয়নার মতো স্বচ্ছ হতে হবে। নির্বাচন কমিশনাররা আরও উল্লেখ করেন, যদি এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে না পারি, তবে জাতি হিসেবে নিন্দিত হতে হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।