ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত করলো মার্কিন বিচারক

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইউএসএআইডির কর্মীকে ছুটিতে পাঠানোর ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করলেন মার্কিন বিচারক। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওই কর্মীদের বাধ্যতামূলক ছুটি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনের মার্কিন জেলা আদালতের বিচারক কার্ল নিকোলস এ স্থগিতাদেশ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিকোলসের এই আদেশ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে  ট্রাম্প প্রশাসনকে শনিবার থেকে বেতনসহ বাধ্যতামূলক ছুটিতে যাওয়া প্রায় ২ হাজার ২০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন। ছুটিতে থাকা ৫০০ কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন বিচারক।

এর ফলে ইউএসএআইডির প্রায় ২ হাজার ৭০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

অন্যদেশে উন্নয়নকাজে মার্কিন সরকারের প্রধান শাখা ইউএসএআইডির কর্মী সংখ্যা প্রায় ১০ হাজার, এর মধ্যে দুই তৃতীয়াংশই কাজ করে যুক্তরাষ্ট্রের বাইরে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, আপাতত ৬১১ কর্মী সংস্থাটিতে কাজ করবেন। এর বাইরে অন্যদের চাকরি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

বিচারক নিকোলস আগামী বুধবার একটি শুনানিতে এই স্থগিতাদেশ আরও দীর্ঘমেয়াদি করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তবে বিচারক ইউনিয়নগুলোর অন্যান্য দাবিগুলো, যেমন ইউএসএআইডি’র অফিসগুলো পুনরায় খোলা বা অনুদান ও চুক্তির অর্থায়ন পুনর্বহাল বিষয়ে কোনও সিদ্ধান্ত দেননি তিনি।

গত ২০ জানুয়ারি, শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই সমস্ত মার্কিন বিদেশি সাহায্য স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প।

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।