গাজীপুরে হামলায় আহতদের দেখতে হাসপাতালে হাসনাত-সারজিস

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  গাজীপুরে হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার  রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন দুই ছাত্রনেতা। হামলার ঘটনায় দুপুরে গাজীপুরে সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। এই ঘটনার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পলাতক সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে তা থামাতে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. নাবিল বলেন,  ‘ছাত্রদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনার যদি কোনো সুষ্ঠু বিচার না করা হয় তাহলে মার্চ টু গাজীপুর কর্মসূচি প্রদান করা হবে।’

খবরওয়ালা/ এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।