চুল পড়া কমাতে ঘরোয়া টিপস

কথায়  আছে নারীর সৌন্দর্য তার চুলে। নারীর চুলের মুগ্ধতা প্রকাশ পেয়েছে কবিদের রচনায়।  অমরা সকলেই নিজেকে সুন্দর রাখতে পছন্দ করি । তবে সারাদিন নানান ব্যস্ততায় চুলের প্রতি হয়ে যায় অবহেলা।

 ফলে চুলে দেখা দেয় বিভিন্ন সমস্যা । বিশেষ করে চুল পরার সমস্যয় ভুগছেন অধিকাং মানুষ।

চুল পড়া কমাতে কিছু ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করেছেন বিউটি এক্সপার্ট জেওরানা জেনি।

চলুন  জেনে নেওয়া যাক টিপস গুলো 

চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখা 

মাথার ত্বকে ময়লা ও ঘাম খুশকির অন্যতম কারণ। আর এই খুসকি থেকেই হতে পারে হেয়ার ফল। ধুলোবালি থেকে রক্ষা পেতে বাইরে যাওয়ার আগে চুল ঢেকে নিতে পারেন । তাছাড়া বাড়ি ফিরে অবশ্যই মানসম্মত শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করতে হবে।

 চা এর  লিকার

চা চুলের জন্য অত্যান্ত উপকারী একটি উপাদান। পানিরে সাথে চা পাতা ফুটিয়ে একটি ঘন লিকার তৈরী করে ঠান্ডা করে নিন। তারপর খুব ভালো করে চুলের ত্বকে মেখে নিয়ে ১ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার নিয়মিত ব্যবহারে দ্রুত চুল পড়া কমে আসবে।

 মেহেদী পাতার রস ও ডিমের সাদা অংশ 

মেহেদী পাতার রস খুসকি দুর করে ও  চুল গোড়া থেকে মজবুত করতে কার্যকরী ভুমিকা রাখে।অন্যদিকে ডিমের সাদা অংশ চুলের প্রটিনের ঘাটতি পুরন করে পাশাপাশি চুল ভাঙ্গা প্রতিরোধ করতে সাহায্য  করে। 

সপ্তাহে একবার মেহেদী পাতার রস ও ডিমের সাদা অংশ মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন।

পানি পান 

পানিশূন্যতার কারনেও  চুলপড়ার সমস্যা দেখা দেয়।তাই সব মৌসুমে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।