ইউনিক ইস্টার্নের মালিকসহ ১৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

সংগঠিত প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করা হয়।

সিআইডি জানিয়েছে, তদন্তে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকার প্রতারণার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। যা স্পষ্টভাবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আওতাভুক্ত অপরাধ।

তদন্তে আরও উঠে এসেছে, প্রতি শ্রমিকের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতেন অভিযুক্তরা।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২ বছরে মোট ৩ হাজার ৭৮৭ জন শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানো হয়। যেখানে সরকারি ফি ৭৮ হাজার ৯৯০ টাকা থাকলেও নূর আলী ও সহযোগীরা প্রত্যেকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন।

ভুক্তভোগী শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট চার্জ, কোভিড-১৯ পরীক্ষা, মেডিকেল খরচ ও পোশাক বাবদ অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে।

বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উন্মোচন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।