ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন আরব আমিরাতের সুন্দরী

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একজন নারী প্রথমবারের মতো সরাসরি মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ আগামী নভেম্বরে থাইল্যান্ডে আয়োজিত হতে যাওয়া ৭৪তম ‘মিস ইউনিভার্স’ আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন। রবিবার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-এর একটি সংবাদে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আসন্ন ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টি দেশের সুন্দরীরা অংশগ্রহণ করবেন।

মরিয়ম বলেন, ‘এই খেতাব লাভ করা আমার জন্য ভাষায় প্রকাশ করার চেয়েও বড় এক সম্মান। এটি কেবল আমার নয়—এটি প্রত্যেকটি স্বপ্নসন্ধানী মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজেদের বাড়ি বলে মনে করে।’ তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।

‘আমি সেই সব নারীদের বক্তব্য তুলে ধরতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মবিশ্বাসে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই কেবল রূপের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব বিস্তারের একটি মঞ্চ।’

যদিও মরিয়ম প্রথম আমিরাতি মহিলা হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন, তবে এর আগে অ্যামিলিয়া ডোব্রেভা সংযুক্ত আরব আমিরাতের হয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু অ্যামিলিয়ার জন্ম আমিরাতে নয়, তাঁর জন্ম হয়েছিল কসোভোতে।

দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের কারণে এই মডেল সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।