ইনকিলাব মঞ্চকে পথেই আটকে দিলো পুলিশ

সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দিয়েছিল ধর্ষণবিরোধী আন্দোলনকারী বাম সংগঠনগুলো। তবে সেই মিছিল রাজপথ থেকে প্রতিহত করার ঘোষণা দিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পথেই আটকে দেয় পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের আটকে দেয়।

এসময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে পদযাত্রার আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, গণমিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার চেষ্টা করলে শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেককে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

এসময় তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি’ তোলেন।

শরিফ ওসমান হাদি বলেন, “এরা কেউ নারীবাদী নয়। এরা সবাই দিল্লিবাদী। দিল্লির প্রেসক্রিপশনে, র-এর প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি পাচার হওয়া টাকায় সারা বাংলাদেশের রাজপথে নামবে। যে রক্ত আবু সাঈদ দিয়েছে, আমাদের রক্ত থাকতে আমরা সেই রক্ত নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেবো না। শাহবাগীরা ১২টায় শহীদ মিনারে নামবে। এখনো নেমেছে কি না জানি না। যদি নামে, ঠিক ১২টার সময় জুলাই জনতাকে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করবো।”

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।