ইবিতে বিচার দাবি শিক্ষক হেনস্তায় জড়িত ছাত্রলীগ নেতাদের

14 fay 9 2 24 ইবিতে বিচার দাবি শিক্ষক হেনস্তায় জড়িত ছাত্রলীগ নেতাদের
ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত মঙ্গলবার শিক্ষক হেনস্তায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী ও তাদের সঙ্গে থাকা বহিরাগতদের বিচারের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। বুধবার কার্যনির্বাহী সভা শেষে এ দাবি জানান ফোরামের নেতারা। এ বিষয়ে আগামী শনিবার উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান ফোরাম সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ। গত মঙ্গলবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান শাপলা ফোরাম শিক্ষকদের একাংশ। এ সময় তারা উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালীন বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ বন্ধ রাখার দাবি জানান। একই সময় ঘটনাস্থলে আসেন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সী কামরুল হাসান অনিক, মৃদুল হাসান রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ তাদের অনুসারীরা। তারা উপাচার্যের পক্ষ নিয়ে শিক্ষকদের দালাল ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সে সময় শিক্ষকদের হেনস্তায় করা হয় বলে দাবি শাপলা ফোরামের। এদিকে বুধবার সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত মঙ্গলবার নিয়োগ বোর্ড বন্ধসহ ১২ দফা দাবিতে এ আন্দোলন শুরু হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।