ইরাকে সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ৫০

ইরাকের একটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএএফপি।

এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে সরকারি কোনো ঘোষণা আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, ইরাকের আল-কুত এলাকার একটি সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের ভাইরাল হওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, একটি ভবনের বড় একটি অংশ আগুনে জ্বলছে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।