ম্যাচসেরা শেখ মেহেদী, সিরিজসেরা লিটন দাস

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পাননি শেখ মেহেদী হাসান। তবে ফিরেই বাজিমাত করলেন তিনি। কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।

মাত্র ১১ রানে ৪ উইকেট! এর মধ্যে ছিল একটি মেডেন ওভারও। অফস্পিনের তীব্র ছোবলে দিশেহারা লঙ্কান ব্যাটাররা মেহেদীর সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণই করেছে। এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

অন্যদিকে, তিন ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিকতা, দায়িত্বশীল নেতৃত্ব এবং উইকেটের পেছনে সক্রিয় ভূমিকায় সিরিজসেরা নির্বাচিত হয়েছেন লিটন দাস। বিশেষ করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। পুরো সিরিজে তার মোট রান ১১৪, সঙ্গে ৩টি ক্যাচ ও ২টি স্টাম্পিং।

শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, তার নেতৃত্বেই বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে নতুন ইতিহাস গড়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।