ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকি ইসনাকে জানান, একটি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় এ হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গভর্নর আরও জানান, হামলায় অ্যাম্বুলেন্সের চালক, রোগী এবং রোগীর এক স্বজন নিহত হয়েছেন। হামলার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।