ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি মেনে নেবে না, আত্মসমর্পণও করবে না: খামেনি

ইসরায়েলের সঙ্গে সংঘাতের তীব্রতার মধ্যেই আজ বুধবার (১৮ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান চাপের মুখে কারও কাছে আত্মসমর্পণ করবে না। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম খামেনির এই বার্তা প্রকাশ করেছে। খবর আল-জাজিরার।

খামেনি তার ভাষণে জোর দিয়ে বলেছেন, এই জাতি চাপিয়ে দেওয়া কোনো কিছুতে কারও কাছে আত্মসমর্পণ করবে না। ইরান চাপানো যুদ্ধকে দৃঢ়ভাবে প্রতিহত করবে, ঠিক যেমনভাবে চাপানো শান্তিকেও দৃঢ়ভাবে প্রতিহত করবে।

ইরানের সর্বোচ্চ এই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, যারা ইরান এবং এর ইতিহাস সম্পর্কে জানেন তারা জানেন যে, ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে সাড়া দেয় না।

আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, আমেরিকানদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় পরিণতি নিয়ে আসবে।

উল্লেখ্য, ইসরায়েল গত শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা চালানোর পরপরই সর্বশেষ খামেনিকে জনসম্মুখে দেখা গিয়েছিল। এদিকে গতকাল মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন এবং ‘আপাতত’ তাকে হত্যা করা হবে না। এমন পরিস্থিতিতে খামেনির এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।