ইসরায়েলকে সমর্থন করায় এজেন্টকে বাদ দিলেন ডুয়া লিপা

ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে ব্রিটিশ পপ গায়িকা ডুয়া লিপা তার এজেন্ট ডেভিড লেভিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। চলতি বছরের জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের তালিকা থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে লেভি স্বাক্ষর করেছিলেন। কাতারি গণমাধ্যম আলজাজিরা দ্য মেইলের বরাতে এই সংবাদ জানিয়েছে।

উৎসবের আগে, সংগীত জগতের কয়েকজন ব্যক্তিত্ব ও শিল্পী ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে একটি ব্যক্তিগত চিঠিতে স্বাক্ষর করে নিক্যাপকে লাইনআপ থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।

পরবর্তীতে সেই চিঠি ফাঁস হয়ে গেলে সংগীত শিল্পের অন্যদের কাছ থেকে তীব্র সমালোচনা আসে। তবে নিক্যাপ শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই তাদের পরিবেশনা করে। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি, যিনি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সিতে কাজ করেন।

দ্য মেইল অন সানডের এক প্রতিবেদন অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষাবলম্বন করে এমন একটি চিঠিতে সই করেছিলেন ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি; আর এই কারণেই তাকে বরখাস্ত করেছেন ডুয়া লিপা। এছাড়া, এই শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ঐ এজেন্ট ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতী, যা ইসরায়েলের প্রতি তার সমর্থনে স্পষ্ট হয়েছে। ফলস্বরূপ, ডুয়া লিপা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ঘটনার সূত্রপাত জুলাই মাসে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে। ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড ‘নিক্যাপ’কে একটি গোপন চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়।

সেখানে সংগীতশিল্পীদের একটি দল স্বাক্ষর করেছিল। পরে চিঠিটি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হলে তা ফাঁস হয়ে যায় এবং চিঠিতে স্বাক্ষরকারীদের বিরুদ্ধে অনেকে নিন্দা প্রকাশ করেন। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।