ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজার উত্তরাঞ্চল থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়। অপরটি দক্ষিণ ইসরায়েলের জনবসতিহীন এলাকায় আঘাত হানে। এ সময় লাখিশ ও আশদোদ অঞ্চলে সতর্কবার্তা হিসেবে সাইরেন বাজানো হয়। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইডিএফ বলছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পেছনে কোন গোষ্ঠী দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়। টানা আক্রমণের পাশাপাশি স্থল অভিযানও জোরদার করেছে ইসরায়েলি সেনারা।

প্রায় দুই বছর ধরে চলা সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টানা বিমান হামলা, গোলাবর্ষণ ও ট্যাংক মোতায়েনের মধ্য দিয়ে ইসরায়েল দখল অভিযানে এগোচ্ছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের। শনিবারের হামলায় গাজা শহরে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।