ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে।

মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আইডিএফ আরও জানায়, তেল আবিবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক বার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরান বলেছে, ইসরায়েল ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করলে তারা আক্রমণ বন্ধ করবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।