ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে জামায়াত: সুমন

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত এক সমাবেশে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে।’

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে মিয়া বাজার স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তাহের সুমন বলেন, ‘জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা চায়নি। তারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা স্বাধীনতায় আজও বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই।’

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী মহিলাদের গ্রামে পাঠিয়ে বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। জান্নাতে কে যাবে তা জানেন একমাত্র আল্লাহ।

এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথাও তুলে ধরেন তাহের সুমন। তিনি বলেন, এ দেশের মানুষ গত ১৮ বছর ধরে ভোট দিতে পারছে না। পতিত স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। এই নির্বাচন যাতে না হয় সেজন্য কয়েকটি মহল ষড়যন্ত্র করছে। সেসব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

এ সময় অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মো. মিয়া জোবায়েরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আব্দুর রহমান আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমীর ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।