ঈদের আগেই ঘরে ফিরছেন তামিম

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অবস্থ অনেকটাই ভালো। তিনি হাঁটাচলা করেতে পারছেন এবং ঈদের আগেই বাড়ি ফিরতে পারবেন।  

বুধবার (২৬ মার্চ) বিসিবির বোর্ড পরিচালক বলেন, ‘এভারকেয়ারে তামিম পর্যবেক্ষণে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর বেঁচে ফেরা তামিমকে নিয়ে শঙ্কা রাখতে চায় না তার পরিবার। ঈদের পর তাই বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন। 

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎই অসুস্থবোধ করেন তামিম। অস্বস্তি কাটাতে খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ। পরে হাসপাতালেও যান। এরপর আবারও অস্বস্তিতে ভোগেন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পরেছে। পরানো হয় রিং। চিকিৎসক জানিয়েছেন, তামিমের শরীরের অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনও আছেন পর্যবেক্ষণে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে খেলায় ফিরতে অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন মাস। চিকিৎসক যদি মনে করেন, তামিম ফিট তবেই খেলতে পারবেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।