ঈদের জামাতে সামনের কাতারে উপদেষ্টা আসিফ: যা জানা গেলো

ঈদুল ফিতরের নামাজে উপদেষ্টা আসিফের সামনের কাতারে দাঁড়ানো নিয়ে গতকাল দিনভর আলোচনা হয়েছে। অনেকেই সামাজিক যোগাোযাগ মাধ্যমে এ নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন আবার ব্যক্তিগতভাবে কেউ কেউ এর ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন। পরবর্তিতে ওই নামাজে অংশগ্রহণকারী এবং রিউমার স্ক্যানার বিষয়টিকে খোলাশা করেছেন। তবে কেউকেউ নামাজের জামাতে এভাবে দুজনকে দিয়ে আরেকটি লাইন সৃষ্টি করার বিষয়টি ইসলামের বিধিবিধানে কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও তুলছেন।

সামাজিক যোগাোযাগ মাধ্যমে প্রচারিত ছবি/ভিডিওতে দেখা গেছে, ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। এর ফলেই আলোচনার সূত্রপাত।

ঈদের এই জামাতে আজ ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

রিউমর স্ক্যানার এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায়, আসিফ শুরুতে অন্য মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়৷ কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান।

ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান।

এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে বিকল্প ইমাম (যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন) মুফতি জুবাইর আহমদ আল-আযহারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে। পরে উনি সামনে আসেন।

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।