খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ই মার্চ ২০২৫, ১১:২৭ এএম
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও বুশরা বিবির ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় সাজা স্থগিতের আপিলের শুনানি হবে ঈদের পর। ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) এক বিশেষ বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়।
সামা নিউজের তথ্য সূত্রে জানা গেছে, ইমরান কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা।
সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহর মন্তব্যের জবাবে এ কথা বলেন আকরাম।
খবরওয়ালা/এফএস
মন্তব্য