তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো ইরান

২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। মঙ্গলবার (২৫ মার্চ) উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

ম্যাচটিতে দুইবার পিছিয়ে পড়েও ইন্টার মিলানের স্ট্রাইকার মেহেদি তারেমির জোড়া গোলে ইরান হার এড়ায়। এই ড্রয়ের ফলে ৮ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও এখনো তাদের বিশ্বকাপে সরাসরি খেলার ভালো সম্ভাবনা রয়েছে।

এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান। এর আগে ১৯৭৮, ১৯৯৮, ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের আসরে তারা অংশ নিয়েছে।

এর আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে। এশিয়া থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট কাটে জাপান, এরপর যোগ দেয় নিউজিল্যান্ড। আয়োজকদের বাইরে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল ইরান।

এছাড়া দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।