উত্তরায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (১৫-২০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি খালি প্লটের ছনের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন তুরাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা যুবককে হত্যা করে ওই স্থানে মরদেহ ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এছাড়া নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।