উত্তরায় কোপানোর ঘটনায় আরও দুজন গ্রেপ্তার, রামদা উদ্ধার

খবরওয়ালা অনলাইন: রাজধানীর উত্তরার সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।