এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যদি প্রত্যাশা অনুযায়ী ফল না পান, তবে তারা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ পান। এবারও শিক্ষা বোর্ডগুলো সেই সুযোগ রেখেছে, তবে আবেদন করার প্রক্রিয়ায় এসেছে পরিবর্তন।

আগের নিয়মে শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হতো। ফিরতি এসএমএসে আবেদন বাবদ ফি এবং একটি পিন নম্বর দেওয়া হতো। পিন নম্বর দিয়ে ইয়েস লিখে এসএমএস দিলে প্রয়োজনীয় ফি নম্বর থেকে কেটে নেওয়া হতো।

নতুন নিয়মে কীভাবে আবেদন করবেন

নতুন নিয়মে এসএমএসর বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd/) প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে।

এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থী তার বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবেন।

ফি পরিশোধের নিয়ম

ফল পুনঃনিরীক্ষণের জন্য একটি বা একাধিক বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ফি ১৫০ টাকা। যদি বিষয়টি দ্বিপত্রবিশিষ্ট হয় (যেমন বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র), তবে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে।

এরপর প্রদর্শিত পরিমাণ দেখে বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে।

ফি পরিশোধের পর আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি জমা দেওয়ার পরে, যদি আরও বিষয় যোগ করতে চান, একইভাবে তা করা যাবে এবং নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন নেই।

ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হয়, তাহলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি দেওয়া হয়নি) বাতিল করে নতুনভাবে নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে সংশোধন করা যাবে না।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।