এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ১৬ নভেম্বর প্রকাশের সম্ভাবনা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হতে পারে। শনিবার (২৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ নভেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয় ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার আবেদন গ্রহণ করা হয়েছে শুধুমাত্র অনলাইনে। আগের মতো এসএমএসের মাধ্যমে আবেদন বা সরাসরি কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা অন্য কোনো অফিসে আবেদন করার সুযোগ ছিল না।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১৬ অক্টোবর। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যেখানে জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

গত বছরের (৭৭ দশমিক ৭৮ শতাংশ) তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ, আর জিপিএ–৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন, শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেয় এ পরীক্ষায়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।