এই সরকারের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, এই সরকারের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয়। তারা নির্বাচনের তারিখ দিলেও শেষ করতে পারবে বলে মনে হয় না। সরকারের নিরপেক্ষতা এবং সক্ষমতা দুটোই প্রশ্নবিদ্ধ। দেশের পরিস্থিতি ক্রমাগত জটিল হতে শুরু করেছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন শাসন করলে সেই দেশের পরিস্থিতি কোনো দিনই ভালো হয় না।

জিল্লুর রহমান বলেন, ‘যদি বুঝতাম সরকারটা ফাংশন করছে, সরকারটা ডেলিভার করতে পারছে; কিন্তু সেটাও আমরা দেখছি না।

বাংলাদেশ এক অন্ধকার জগতে প্রবেশ করছে। বাংলাদেশের ওপর দিয়ে যেকোনো সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই আশায় যারা বুক বেঁধেছিলেন তারা এখন বুঝতে পারছেন। সরকার নিজেই এখন বলতে শুরু করেছে, দেশে তো নির্বাচন করার পরিবেশটা নেই।

তার জন্য তাদের দরকার দৃশ্যমান ঐক্য। 

তিনি বলেন, এনসিপি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এনসিপি একটা লস্ট কেসে পরিণত হয়েছে। এর দায় যতটা না এনসিপির, তারচেয়ে এনসিপির পেছনে থাকা এবং উপদেষ্টা পরিষদে থাকা ব্যক্তিদের। এমনকি সরকারপ্রধান নিজেও তাদের সম্ভাবনাকে ডিরেইল করেছেন।

জিল্লুর আরও বলেন, ‘এনসিপির এরা সবাইকে নিগেট করেছে। তাদের আদর্শিক নানা রকমের সম্পর্ক মানুষকে খুবই আশাহত করেছে। যেসব বিদেশি শক্তি তাদের ভরসা দিচ্ছিল, এখন তারাও দূরে সরে যাচ্ছে।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।