একটি ‘ডাবল টাচ’ রিয়ালকে নিয়ে গেলো কোয়ার্টার ফাইনালে

রোমাঞ্চ, উত্তেজনা, বিতর্ক কি ছিলো না গতকালের ম্যাচে। বুধবার (১২ মার্চ) চ্যাম্পিয়নস লিগের এই রোমঞ্চকর লড়াইয়ে আতলেতিকোকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এর আগে নির্ধারিত সময়ের খেলায় রিয়ালকে আতলেতিকো ১-০ গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ম্যাচ সমতায় ছিল ২-২ গোলে। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকেজ। অন্য দিকে আতলেতিকোর হয়ে আলেক্সান্দার সরলোথ, আনহেল কোরেয়া গোল করলেও মিস করেছেন আলভারজে ও মার্কোস ইয়োরেন্তে।

এর মধ্যে আলভারেজের গোল বাতিল হয়েছে অদ্ভুত কারণে। ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তাঁর বাঁ পা–ও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। আর এটিই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য।  

 অ্যান্টোনিও রুডিগারের শীতল স্নায়ুর পেনাল্টিতেই নিশ্চিত হলো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের টিকিট। অথচ এই ম্যাচটা হতে পারত ভিনিসিয়ুস জুনিয়রের দুঃস্বপ্নের রাত! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পেনাল্টি মিসটা হতে পারত মাদ্রিদের সর্বনাশের কারণ। তবে রিয়াল মাদ্রিদ কি কখনও এমন হেরে যেতে পারে? না, ভাগ্য বরাবরই তাদের সহায়, আর সেখানেই লেখা হলো নতুন এক মহাকাব্যের অধ্যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে নিশ্চিত হল রিয়ালের কোয়ার্টার ফাইনালের টিকিট।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।