একাধিক পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিট’ নিয়ে কথা বলেন : উপদেষ্টা আসিফ মাহমুদ

যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে, তারাই আবার অন্যদের ‘সেফ এক্সিট’ তালিকা তৈরি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। 

বুধবার (৯ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, ‘যাদের একাধিক দেশের পাসপোর্ট, নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে।’

তিনি আরও লেখেন, ‘যারা ৫ আগস্ট পালিয়েছিল, তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এদেশে, মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট, খুনিদের সঙ্গে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যুই কামনা করি।’

সম্প্রতি ‘সেফ এক্সিট’ শব্দটি দেশের রাজনীতিতে আলোচনায় এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ তৈরি করে ফেলেছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থানের চিন্তা করছেন।

বুধবার ওই বক্তব্য সম্পর্কে সাংবাদিকেরা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তাঁর (নাহিদ ইসলাম) বক্তব্য তাঁকেই প্রমাণ করতে হবে। এটি আমার খণ্ডন বা সমর্থনের বিষয় নয়।’

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। তবে একাধিক পাসপোর্টধারী ও নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের প্রসঙ্গে তিনি কাকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।