‘এক এজেন্সি মালিক সৌদি যান ৩ হাজার বিড়ি নিয়ে, ফিরে আসেন আড়াই কেজি স্বর্ণ নিয়ে’

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ এজেন্সির এক মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

এসময় উপদেষ্টা বলেন, অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব‍্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেয়া হবে না। ২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার।
 
খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।