এক ঘণ্টার পথ পার হতে লাগলো ৪ ঘণ্টা

ঈদের ছুটিতে সাভারের মহাসড়কে বাড়তি চাপের কারণে যানজট না হলেও ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কের পাশে ও স্ট্যান্ডগুলোতে বাসগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে যানবাহনের ধীরগতি হয়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী এলাকার সড়কে থেমে থেমে চলতে দেখা গেছে পরিবহন। ২০ মিনিটের পথ অতিক্রম করতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে ।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে তেমন কোনও যানজট নেই। তবে পরিবহনের চাপে একটু ধীরগতি রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে। যানজট নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

ঢাকা থেকে আসা কায়ছার নামের এক যাত্রী বলেন, তিনি সকালে গাবতলী থেকে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন। বেলা ১১টার  দিকে বাইপাইল এসে পৌঁছান। মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে সময় বেশি লেগেছে। এক ঘণ্টার পথ চার ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে।

তিনি বলেন, হানিফ পরিবহনের এক চালক বলেন, গাবতলী গরুর হাটের যানজট পেরিয়ে সাভারের হেমায়েতপুর এলাকায় এসে আটকা পড়েন। আবারও সাভারের বাসস্ট্যান্ড সিঅ্যান্ডবি এলাকায় এসে ধীরগতিতে গাড়ি চালিয়ে নবীনগর পৌঁছেছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।