এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত এক বছরে আয় বেড়েছে প্রায় ১৪ গুণ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। এর বিপরীতে দলটির ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।

২০২৩ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। এক বছরের ব্যবধানে আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।

রবিবার (২৭ জুলাই) বিএনপির একটি প্রতিনিধিদল ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি জানান, গত বছর দলটির আয় বাড়ার পাশাপাশি ব্যয় কম হওয়ায় উদ্বৃত্ত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। এই অর্থ দলের ব্যাংক হিসাবে জমা রয়েছে।

২০২৪ সালে বিএনপির আয়ের মূল উৎস ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংক থেকে অর্জিত সুদ ইত্যাদি।

দলটির ব্যয়ের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক অনুদান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার-লিফলেট ছাপানো, সভার হল ভাড়া, দাপ্তরিক খরচ এবং রমজানে ইফতার মাহফিল আয়োজনের মতো খরচ।

এ ছাড়া, ২০২২ সালে বিএনপির আয় ছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। সে অনুযায়ী, আজ বিএনপি তাদের হিসাব ইসিতে জমা দিয়েছে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।