এক বিয়ের শতাধিক বরযাত্রী খেয়ে গেল অন্য বিয়ের খাবার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক বিয়ের শতাধিক বরযাত্রী ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং জলসা কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত ১০০ বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। সেখানে সবাই বসে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য নুরুল কবির বলেন, ‘তারা ভুল করে আমাদের আয়োজনে চলে আসে। সবাই একসঙ্গে খাওয়া-ধাওয়া করে। তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে।’

স্থানীয় বাসিন্দা মজিবুল হক বলেন, ‘আমাদের বাড়ির পাশে জলসা ক্লাবে বিএনপির এক নেতার ভাতিজির বিয়ের অনুষ্ঠান হয়েছে। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’

কামরুল ইসলাম নামে একজন বলেন, ‘আমার গ্রামের বরযাত্রী। ক্লাবের লোকেশন ভুলের কারণে এ ঘটনা। এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।