‘এটা কি আমার বাপের টাকায় করছে’, ফলকে নাম দেখে উপদেষ্টা ফাওজুল কবির

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের অংশ উদ্বোধনে গিয়ে ফলকে নিজের নাম লেখা দেখে ক্ষেপে গেলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এখানে নাম থাকা যাবে না। নাম আসলো কীভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেনো আমার নাম থাকবে?

রবিবার (২৪ আগস্ট) সকালে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির উদ্বোধনী ফলকের সামনে গিয়ে লাল পর্দা সরাতেই দেখেন নিজের নাম লেখা। এ দেখে সঙ্গে সঙ্গে তিনি রেগে গিয়ে প্রশ্ন করেন- এখানে আমার নাম কেন?

এরপর তিনি উদ্বোধন না করে নিজের গাড়ির দিকে ফিরে যান। এ সময় তিনি বলেন, ‘এটা ইমেডিয়েট ঠিক করেন। এখানে নাম থাকা যাবে না। এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেন আমার নাম থাকবে?’

তিনি আরও বলেন, ‘ফলকে শুধু লেখা থাকবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন, মন্ত্রণালয়ের নাম। আমার টাকায় তো হয়নি, তাহলে আমার নাম কেন থাকবে?’

এরপর তিনি গাড়িতে উঠতে গিয়েও না উঠে মোনাজাতে অংশ নেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।