সুনামগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলো কেশবপুর গ্রামের মো. সামসুদ্দিন (৫০) ও কান্দাপাড়া গ্রামের সাত বছর বয়সী শিশু নুসরাত।

রবিবার (২৪ আগস্ট) সকালে দারাম বিলের মাগুরিয়া অংশে ভেসে উঠে সামসুদ্দিনের মরদেহ। পরে বিকেল ৫টার দিকে, নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর একই স্থান থেকে উদ্ধার করা হয় শিশু নুসরাতের মরদেহ।

এর আগে গতকাল শনিবার সকালে কান্দাপাড়া ট্রলারঘাট থেকে মহেশপুর গ্রামে বউ দেখতে যাচ্ছিল সাতজন যাত্রী। পথে দারাম হাওরের মধ্যে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও সামসুদ্দিন ও নুসরাত নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও প্রথমে তাদের খোঁজ মেলেনি। অবশেষে রবিবার ভিন্ন সময়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।