ডিসি অফিসের চায়ের কেটলি চুরি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে চায়ের কেটলি চুরির অভিযোগে হৃদয় (২৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) পলাশ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুরে হৃদয় কার্যালয় থেকে একটি কেটলি চুরি করে পাশের একটি ওষুধের দোকানে বিক্রি করেন। পরে আবারও চুরি করতে গেলে অফিসের কর্মচারীরা তাঁকে ধাওয়া করেন এবং পুলিশ তাঁকে আটক করে।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাঈম আশরাফ হৃদয়কে ছয় মাসের কারাদণ্ড দেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।