এনবিআরের সংস্কার চাইলে অনেকে বলেছে আমার মাথা খারাপ: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেকেই সমালোচনা করে বলছেন দেশে কিছুই হচ্ছে না, এটা ঠিক না। আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না, বিফলে যাবে।’

তিনি আরও বলেন, ‘স্বজনপ্রীতি, দুর্নীতি না থাকলে এবং ভালো রাজনৈতিক চর্চা থাকলে দেশটা আরও অনেক দূর এগিয়ে যেত। এনবিআর নিয়ে সংস্কার করতে গিয়ে অনেকে বলেছে আমার মাথা খারাপ। কর্মীরা ঠেকানোর জন্য আন্দোলন করেছেন, অনেকের কাছে ধর্না দিয়েছেন। কিন্তু কোথাও পাত্তা পায়নি।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার কোনো বাহবা চাইছে না। কিন্তু যৌক্তিক কাজে আমাদেরকে অন্তত সহযোগিতা করুন। আর দেশের জন্য, মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‌‘জুলাই গণঅভ্যুত্থান’ দেখতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।