এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা

সংস্কার কমিশনের মতামত উপেক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে তিনটায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন।

রবিবার (১৮ মে) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে আজও কলম বিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের ভাষ্য, দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন। এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার-হাজার কর্মকর্তা-কর্মচারীদের মতামত গ্রহণ করা হয়নি। সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে এই নতুন অধ্যাদেশ রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে।

এর আগে গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো:
১. প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা।
২. জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা।
৩. পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বের মতামতের ভিত্তিতে রাজস্ব ব্যবস্থার সংস্কার।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।