এবার আওয়ামী লীগ নেতা জাহিদের বাড়িতে ডিম নিক্ষেপ

যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনার জের ধরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা এবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়িতে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও ছাত্র-জনতা জাহিদ হাসানের বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপি ও এনসিপির নেতারা গেলে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং তাসনিম জারাকে কটূক্তি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “যুক্তরাষ্ট্রে ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে জাহিদ হাসানের বাড়িতে প্রতিবাদ জানানো হয়েছে।”

জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার জানান, “আমরা মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানাবো, কোনো ব্যক্তির বাড়িতে হামলার উদ্দেশ্য নেই।”

নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।