খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫
শিক্ষার্থীদের দাবির মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে অন্তর্বর্তী সরকার। তখন থেকেই তার ক্ষমতার পিএস মো. আলী আফরোজকে সরিয়ে দেওয়ার কথা উঠছিল।
সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপন মতে, আলী আফরোজ সচিবালয়ের বাইরে অর্থাৎ আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কাজ করবেন। আগামী ৪ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন তিনি।
এর আগে গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মোসা. শাম্মী আক্তার এবং মোসা. রেবেকা সুলতানা নামের দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়।
অভিযোগ আছে ওই দুইজন তিন বছরের বেশি সময় ধরে শিক্ষায় ঘাঁটি গেড়ে বসেছিলেন। তাকে বদলি ঠেকানোর তদবিরে ঊর্ধ্বতনরা রীতিমতো অস্বস্তিতে থাকতেন।
খবরওয়ালা/এফএস