এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের নতুন দাম আজ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবরে সিপি অনুযায়ী এ মূল্য নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বিকেল ৩ টায় নতুন দাম ঘোষণা করা হবে। তবে দাম বাড়বে না কমবে, তা জানা যাবে ওই সময়ই।

এর আগে, গত ২ সেপ্টেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে, আগস্টে ৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২৭৩ টাকা। একই সময় অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।