এসিসির নতুন চেয়ারম্যান পিসিবি প্রধান মহসিন নকভি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হলেন মহসিন নকভি। তিনি শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন। সিলভা শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) সভাপতি।

বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সভায় আন্তঃমহাদেশীয় সংগঠন এসিসির সদস্যদের বার্ষিক সাধারণ সভায় নাকভির নিয়োগ চূড়ান্ত হয়। তিনি দুই বছরের জন্য এই পদে আসীন হয়েছেন।

পিসিবি সভাপতি নকভির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী সেপ্টেম্বরে ছয় জাতির এশিয়া কাপের আয়োজন করা। এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারত-পাকিস্তান কূটনৈতিক টানাপোড়েনের জেরে এশিয়া কাপের আসর বসবে কোনো নিরপেক্ষ দেশে।

নকভিকে সিদ্ধান্ত নিতে হবে সেই নিরপেক্ষ ভেন্যু হবে কোন দেশ। সংযুক্ত আরব আমিরাত এক্ষেত্রে এগিয়ে থাকলেও শ্রীলংকার আয়োজক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।